Indian Currency


1/6: বিভিন্ন দেশের মুদ্রায় বা নোটে সেখানকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি থাকতে দেখা যায়। মূলত দেশের স্বাধীনতা বা মুক্তি এনে দেওয়ায় প্রধান কাণ্ডারী বা রাজতান্ত্রিক দেশগুলিতে রাজার ছবি শোভা পায় নোটে। যেমন আমেরিকার নোটে (ডলার) দেখা যায় জর্জ ওয়াশিংটনের ছবি।


2/6: আবার ব্রিটিশ পাউন্ডে যখন যিনি রাজা থাকেন তাঁর ছবি দেখা যায়। এর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি দশকের পর দশক শোভা পেয়েছে পাউন্ডে। তাঁর প্রয়াণের পর আগামী কিছুদিনের মধ্যেই রাজা তৃতীয় চার্লসের ছবি ছাপানো পাউন্ড চলে আসবে বাজারে। ঠিক তেমনভাবেই ভারতীয় নোটে শোভা পায় জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি।


3/6: একটা প্রশ্ন অনেকের মধ্যেই ঘুরে বেড়ায়, ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর পাশাপাশি আরও অনেক মানুষের আত্মত্যাগ জড়িত। বিশেষ করে নেতৃত্ব দানের প্রশ্নে মহাত্মা গান্ধী ছাড়াও আরও বহু মানুষ আছেন যারা না থাকলে ভারত স্বাধীন হতো কিনা সন্দেহ। তবে কেন শুধু মহাত্মা গান্ধীর ছবি ভারতীয় নোটে ছাপা হয়? এই নিয়ে বিতর্ক‌ও আছে।


4/6: এই বিষয়টি বুঝতে গেলে একটু তলিয়ে দেখতে হবে। প্রথম কথা কারোর একার চেষ্টায় ভারত স্বাধীন হয়নি। কিন্তু জাতির জনক হিসেবে স্বীকৃতি পেয়েছেন মহাত্মা গান্ধী। তাঁর অহিংস নীতির প্রভাব সবচেয়ে বেশি ভারতের স্বাধীনতা আন্দোলনে। পরবর্তীকালে ভারত রাষ্ট্র এই অহিংস নীতিকে তার জাতীয় নীতি হিসেবে গ্রহণ করে।


5/6: তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, মহাত্মা গান্ধীর বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিতর্ক থাকলেও ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদানের কথা সকল শিবির, সকল মতাদর্শের মানুষ নির্দ্বিধায় স্বীকার করেন। ফলে ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর ছবি থাকলে কারোর আপত্তির কিছু থাকে না।


6/6: কিন্তু অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাধীনতা সংগ্রামী নেতাদের ছবি ছাপলে বিতর্কের প্রভূত সম্ভাবনা আছে। তাই এই বিতর্ক এড়াতেই ভারত সরকারের সঙ্গে পরামর্শ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতীয় নোটে মূলত গান্ধীজীর ছবিই রাখে।


ভারতীয় নোটে কবে থেকে গান্ধীজীর ছবি ছাপা প্রচলিত হল?


ভারত স্বাধীন হওয়ার পরই দেশের মুদ্রায় গান্ধীজীর ছবি ছাপা শুরু হয়েছে ব্যাপারটা এমন নয়। ১৯৪৭ সালের বেশ কিছু বছর পর অনেক আলাপ-আলোচনার মধ্য দিয়ে নোটে গান্ধীজীর ছবি ছাপা শুরু হয়।


  • ১৯৬৯ সালে RBI যে ১০০ টাকার নোট বাজারে এনেছিল সেখানেই প্রথম মহাত্মা গান্ধীর ছবি ছাপা হয়। ওই ১০০ টাকার নোটটিতে গান্ধীজির সবরমতী আশ্রমের পটভূমিতে বসে থাকা ছবিটি রাখা হয়েছিল।

  • এরপর ১৯৮৭ সালের অক্টোবরে ৫০০ টাকার নোটে RBI গান্ধীজির হাসিমুখে ছবিটি ছাপে। এরপর থেকেই বিভিন্ন ভারতীয় নোটে গান্ধীজীর ছবি ছাপাটা নিয়মিত হয়ে দাঁড়ায়।

  • পরবর্তীতে ১৯৯৬ সালে RBI প্রথম ৫০০ টাকার নোটে গান্ধীজীর ছবির পাশাপাশি জলছাপ, সুপ্ত চিত্র, সুরক্ষা থ্রেড এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইন্টাগ্লিও অন্তর্ভুক্ত করে।